ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার, দিনাজপুর।

সেলিম রেজা, বিরল, (দিনাজপুর) প্রতিনিধি।। ১৫ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি (ECG) ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে। এ ল্যাবরেটরির মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (Blood Test) করাতে পারবেন, যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় নবস্থাপিত ইসিজি ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আধুনিক, নির্ভুল ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যরা দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও সক্ষমতা ও কর্মোদ্যম বৃদ্ধি করবে। 

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; ডা. জাকিয়া সুলতানা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, দিনাজপুর; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার, দিনাজপুর।

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x