প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের, সহকারী শিক্ষক তপন মজুমদার, সহকারী শিক্ষক আব্দুল জলিল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সবাই গাছের যথাযথ পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মতামত