পাইকগাছা অনলাইন জুয়ায় নিঃস্ব তরুণরা
এফ, এম, এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা): খুলনার জেলার পাইকগাছা উপজেলার সদর সহ ১০ টি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে অনলাইন জুয়া খেলা ভয়াবহ আকার ধারণ করেছে। তরুন দের সাথে বিভিন্ন বয়সী লোকজন সহ স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে বাংলাদেশের এজেন্টরা। নির্জন এলাকায় গড়ে ওঠা ছোট ছোট চায়ের দোকানে বসে অনলাইন জুয়ার আসর। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। উপজেলার লস্কর ইউনিয়নে গজালিয়া গ্রমারে স্বপনিল নামীয় অনলাইনের মাস্টার এজেন্ট রয়েছে। তিনি উপজেলার মধ্যে সতাধিক ব্যক্তিকে সাব এজেন্ট করে চালিয়ে যাচ্ছে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা । ইতিপূর্বে তার জুয়ার টাকা নিয়ে একজনের বিরুদ্ধে আদালতে মামলা পর্যন্ত গড়াই। এবিষয়ে ঐ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমি ভ্যান চালক। আমার জানামতে প্রতিদিন আমার গ্রামের স্বপনিল লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে আয় করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহীনির লোকজন এঘটনা জানেন এবং প্রায় তারা স্বনিল এর বাড়ীতে আসে কিন্তু কিছু বলে না। পাইকগাছা ভিলেজ গ্রামের বদশা, মোস্তাফিজ, লস্করের সারাফত, বান্টি ও পশ্চিম কাইনমুখী গ্রামের চিনন্ময় মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে আছে অনলাইন জুয়ার এজেন্ট। জুয়া খেলে অনেকে সর্বশান্ত হয়েছে। আবার অনেকে মোটা টাকার মালিক হয়েছে। কপিলমুনি কলেজের একজন শিক্ষার্থী বলেন, বিভিন্ন অজুহাতে বাড়ী থেকে টাকা নিয়ে অনলাইন জুয়া খেলে সব শেষ করে ফেলেছে। আমার এক বন্ধু জুয়ার টাকা জোগার করতে না পেরে বিভিন্ন অপরাধ জনক কর্মকান্ডে জড়িয়ে পরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার সরল গ্রামের এক অবিভাবক কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে প্রথমে ফ্রি ফাইয়ার ও পাবজী গেম খেলত। এর পর নিয়মিত অনলাইন জুয়া খেলে । বাড়ী থেকে টাকা নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছে। তাকে কিছু বলতে গেলে সে এখন আত্নহত্যার হুমকি দেয়। তিনি আরো জানান জুয়ার আর্থিক লেনদেনের সহজ মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। এছাড়া মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার যায়। এব্যাপারে পাইকগাছা আদালতের জেষ্ট আইনজীবী এ্যাডঃ জিএ সবুর জানান, অনলাইন জুয়া খেলায় জড়িত ব্যক্তিদের ইতিপূর্বে পুলিশ ধরেছে, মামলা নিয়েছে, আসামীরা জেল হাজতে গেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ অনলাইনল জুয়ারীদের দমন করনে নিষ্ক্রীয় হয়ে যায়। সেকারণ দিনের পর দিন অনলাইন জুয়ায় লোকজন আসক্ত হয়ে পড়েছে। এব্যাপারে পাইকগাছা থানায় ওসি জানান আমাদের কাছে আমাদের কাছে এ বিবয়ে সুনির্দিষ্ট কোন তাথ্য নেই। আমি শুনেছি অনলাইন জুয়ার ব্যাপক প্রসার ঘটেছে। আমরা চেষ্টা করছি এজন্টেদেরর ধরতে। তাদের ধরতে পারলে অনলাইন জুয়ার প্রসার নিয়ন্ত্রণ করা সম্ভাব।
মতামত