ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার

   আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯, সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মিয়ারগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) এবং দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২৫)।

র‌্যাব জানায়, শুক্রবার সকালে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে,সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছে বলে সংবাদ পাওয়ার পর,

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চেকপোস্ট স্থাপন করেন। একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রাইভেটকারে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে গাড়ির চারটি দরজার সাইড বোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক, ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x