ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দির দুই কিডনি বিকল, তিন বছরের শিশুকে রেখে মৃত্যুশঙ্কায় আছিয়া; বাঁচাতে সাহায্যের আবেদন

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা আছিয়া খাতুন (২৬) দুই কিডনি বিকল হয়ে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় প্রতিদিনই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তিন বছর বয়সী একমাত্র কন্যা জান্নাতকে রেখে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তার।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে পাশের গ্রামের দিনমজুর রাকিব মোল্লার সঙ্গে আছিয়ার বিয়ে হয়। সুখের সংসারে একমাত্র কন্যা জান্নাতের জন্মের পর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু চলতি বছরের শুরুতে চিকিৎসা পরীক্ষায় তার দুই কিডনি বিকল হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও অনিশ্চয়তার জীবন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর স্বামীর সামান্য আয় দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

আছিয়া খাতুন বলেন, “আমার তিন বছরের একটা মেয়ে আছে। ওর মুখের দিকে তাকিয়ে আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চাই।”

আছিয়ার বাবা লতিফ বিশ্বাস ও মা জোহরা খাতুন জানান, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে ধারদেনা করেছেন। আত্মীয়-স্বজন ও পরিচিতজনের কাছ থেকেও সহায়তা নিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তারা সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষের কাছে মেয়ের জীবন রক্ষায় আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ আলী আহসান বলেন, সমাজসেবা অধিদপ্তরের সহায়তার জন্য আবেদনকারী রোগীর সংখ্যা অনেক বেশি। তবে বরাদ্দ সীমিত হওয়ায় সবাইকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয় না। তিনি আছিয়া খাতুনের চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরিবারের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে আছিয়া খাতুনের জীবন রক্ষার সম্ভাবনা রয়েছে। তাই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তার স্বজনরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দির দুই কিডনি বিকল, তিন বছরের শিশুকে রেখে মৃত্যুশঙ্কায় আছিয়া; বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x