কুমিল্লার লালমাই উপজেলার সাংবাদিকদের একমাত্র সরকারি নিবন্ধনকৃত পেশাজীবী সংগঠন ‘লালমাই প্রেসক্লাব’ (রেজিস্ট্রেশন নং: কুমি-২১২৯/২০২০)-এর আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার চার শীর্ষ সাংবাদিক।
সদস্যপদ প্রাপ্ত সাংবাদিকরা হলেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন , সহসভাপতি মোঃ রবিউল আলম রবিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক খান মোঃ রুবেল হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ সালামত উল্লাহ।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি কর্তৃক সদস্যপদ অনুমোদনের পর সদস্যরা লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহাজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। লালমাই উপজেলার সাংবাদিকদের একমাত্র বৈধ ও নিবন্ধিত এই সংগঠনের নিয়মনীতি ও আদর্শ অক্ষরে অক্ষরে অনুসরণ করে তারা আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করবেন।
নতুন সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তারা লালমাই প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার এবং দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে ক্লাবের সকল সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান তারা। লালমাই উপজেলা প্রতিষ্ঠার পর থেকেই ‘লালমাই প্রেসক্লাব’ অত্যন্ত নিষ্ঠার সাথে এই অঞ্চলের সর্বস্তরের মানুষের অধিকারের কথা তুলে ধরে আসছে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাবটি জন্মলগ্ন থেকেই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে স্থানীয় সুধীসমাজ মনে করেন।
মতামত