ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার। গ্রেফতার-৪

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি, একটি নিয়মিত মামলার এক পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) পরিচালিত এসব অভিযানে মোট চারজনকে আইনের আওতায় আনা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এ সময় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সফিকুল ইসলাম ও সেলিনা বেগমকে গ্রেফতার করেন। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত মামলার পলাতক আসামি ফখরুল খাঁনকেও গ্রেফতার করা হয়।

এদিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  লিংকন কুমার নাথের পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে শাহরিয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার। গ্রেফতার-৪

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x