ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের রাজবাড়ী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী ওয়াট, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী,মো. আব্দুল কাদের মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x