ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ :- ঝিনাইদহ জেলা সদর থানাধীন বিসিক শিল্প এলাকায় বিএসটিআইয়ের অনুমতি ব্যতীত পণ্য উৎপাদন এবং পরিমাপে ওজন কম দেওয়ার অপরাধে ‘ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানী’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা পর্যন্ত ঝিনাইদহ র‍্যাব-৬ এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যৌথ সহযোগিতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কসমেটিকস সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়া ল্যাব টেস্ট ও পরিমাপের ক্ষেত্রেও পণ্যের ওজনে ব্যাপক কারচুপির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

সুনির্দিষ্ট এই অপরাধের প্রেক্ষিতে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ফ্রেস এন্ড ফেয়ার কসমেটিক কোম্পানীকে নগদ ০২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ কার্যকর করেন।

ভোক্তা অধিকার রক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অনিয়মবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে যৌথ আদালতের কর্মকর্তারা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ওজনে কারচুপি: কসমেটিকস কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x