ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার প্রতিবাদে লালমাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের গুপ্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গোপন ও রাষ্ট্রবিরোধী গুপ্ত কার্যক্রমের প্রতিবাদে কুমিল্লার লালমাইয়ের বাগমারা বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন।

আজ রবিবার (৫ জুলাই) বাদ আসর লালমাই উপজেলার বাগমারা বাজারের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বাগমারা বাজারের কেন্দ্রস্থল রেলগেইটের পাশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির অন্যতম শীর্ষ নেতা মাওলানা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে নিষিদ্ধ হওয়া স্বত্বেও আওয়ামী লীগ ও তার দোসররা পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্র ও গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সচেতন জনগণকে সাথে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই অপতৎপরতা যেকোনো মূল্যে রুখে দেবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ জাকির হোসেন বলেন, "জনগণ স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তিকে প্রত্যাখ্যান করেছে। আইনগতভাবে নিষিদ্ধ হওয়ার পর তাদের যেকোনো ধরনের গুপ্ত ও বেআইনি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। লালমাইয়ের মাটিতে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।"

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন  লালমাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আসলাম মজুমদার, মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট,বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক জহির,বাগমারা দঃ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলী আশ্রাফ,যুগ্ন সাধারন সম্পাদক গাজী মহিবুল্লাহ সিদ্দিকী, কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মিয়া সহ , যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত তৎপরতার প্রতিবাদে লালমাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x