ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধা সদর কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর ৯ নং খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কুমারপাড়া বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী। বক্তব্য দেন গাইবান্ধা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, খোলাহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. রাজু আহমেদ কিনু, জামায়াত নেতা রায়হান, গাইবান্ধা তৃণমূল উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জি. মো. আমজাদ হোসেন, হাসেন বাজার মসজিদের সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, কুমারপাড়া মসজিদের সেক্রেটারি ও বায়তুল আমান জামে মসজিদ ও নূরানী কোরআনিয়া মাদ্রাসার সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান সেক্রেটারি মো. আব্দুস সাত্তার, হাসেন বাজার মসজিদের বিশিষ্ট সুধী মো. হরেন মিয়া, বায়তুল আমান মসজিদের মো. আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি ও রেজিস্ট্রার মো. ইমাম মেহেদী হাসান এবং মো. মনজিলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তারের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ থেকে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধা সদর কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x