ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশের কবি, গীতিকার, লেখক ও সাহিত্যসংগঠক মোঃ মাফিদুল ইসলাম সরকার, যিনি সাহিত্যাঙ্গনে গোলাম আজম সরকার নামে পরিচিত, তাঁর জীবনবৃত্তান্ত আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য সাময়িকী MultiArt 22 (মাল্টিআর্ট ২২)-এ প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০১ জন কবি, সাহিত্যিক ও লেখকের সঙ্গে তাঁর জীবনবৃত্তান্ত স্থান পাওয়ায় এটি বাংলাদেশের সাহিত্য অঙ্গনের জন্য একটি গৌরবের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

MultiArt 22 আন্তর্জাতিক লেখকদের সংগঠন Grupo de Trabajo de Escritores Internacionales Argentina-এর উদ্যোগে প্রকাশিত একটি আন্তর্জাতিক সাহিত্য ম্যাগাজিন। এর মূল প্রতিপাদ্য “Juntos por las Letras”, যার বাংলা অর্থ “সাহিত্যের জন্য একসাথে”। ম্যাগাজিনটি ১৫ জুন ২০২৬ তারিখে নিবন্ধিত হয় এবং এর নিবন্ধন নম্বর ২৬০৬১৫৬১১২৭৩৪।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন গোলাম আজম সরকার। তাঁর কবিতা, গান, প্রবন্ধ ও বিভিন্ন সাহিত্যকর্ম দেশ-বিদেশের নানা সাহিত্যমাধ্যমে প্রকাশিত হয়েছে। মানবতা, প্রেম, সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক চেতনা তাঁর লেখার অন্যতম প্রধান বিষয়বস্তু। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি নতুন লেখকদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সাহিত্যিকদের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আর্জেন্টিনা থেকে প্রকাশিত এই আন্তর্জাতিক ম্যাগাজিনে তাঁর জীবনবৃত্তান্ত প্রকাশিত হওয়ায় দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী, শুভানুধ্যায়ী ও সহলেখকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এ প্রসঙ্গে গোলাম আজম সরকার বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বিশ্বের বিভিন্ন দেশের ১০১ জন কবি ও লেখকের সঙ্গে আমার জীবনবৃত্তান্ত প্রকাশিত হয়েছে। এটি আমার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের সাহিত্য ও বাংলা ভাষার জন্যও একটি সম্মানের বিষয়। আমি ভবিষ্যতেও সাহিত্যচর্চার মাধ্যমে দেশ ও বাংলা ভাষাকে বিশ্বদরবারে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরতে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।

সাহিত্য সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি লেখকের জীবনবৃত্তান্ত প্রকাশ দেশের সাহিত্যকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করবে এবং নবীন লেখকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x