ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার:- দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অপহরণের শিকার এক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। টানা গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের চাপে অপহরণকারীরা শেষ পর্যন্ত ভিকটিমকে মুক্তি দিতে বাধ্য হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপহরণকারীদের আইনের আওতায় আনতে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করে।

উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা (ডাঃ সাহান রোড) এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এ ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে র‍্যাব-১৫ এর সিপিসি-২ ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। টানা অভিযানের মুখে অপহরণকারীরা চাপে পড়ে ভিকটিমকে মুক্তি দিতে বাধ্য হয়।

রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মো. ইমতিয়াজ আলম নিজেই র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এ উপস্থিত হন।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিম বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সুস্থ অবস্থায় উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-১৫ এর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x