ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলার কোতোয়ালী মডেল থানার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নগরের হাজী কাশেম আলী কলেজের পেছন এলাকার বাসিন্দা দীপু (২৫), কাজলী (৫০) ও সুমা আক্তার সেতু (২৬)।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসি মাহাবুবুল হকের তত্ত্বাবধানে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x