ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন

"মাদক মুক্ত যুবক, সমৃদ্ধ দেশ—মাদককে না, সুস্থতাকে হ্যাঁ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ইউনিয়নের বাবুচি বাজার বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে  চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো: আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবক এটিএম খোরশেদ আলম, ঘোলপাশা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোস্তফা কামাল এবং সেক্রেটারি মাহমুদুল হাসান রিয়াজ প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি মাদকমুক্ত যুবসমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

বক্তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগই হতে পারে একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান হাতিয়ার।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x