ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুর শ্রীপুরে দখলমুক্ত হলো ৫ একর বনভূমি, পুনরায় শুরু হয়েছে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধ :- মোঃ মিন্টু মিয়া: গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের পেলাইদ মৌজায় প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন অবৈধ দখল ও বন উজাড়ের পর অবশেষে ২৫-০৬-২০২৬ তারিখ দখলমুক্ত করা হয়। বর্তমানে ওই এলাকায় পুনরায় গজারী বন ফিরিয়ে আনতে বন বিভাগ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে।

বন বিভাগ ও স্থানীয়  সূত্রে জানা যায়, একসময় পুরো এলাকাটি প্রাকৃতিক গজারী বনে আচ্ছাদিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বনভূমির গজারী গাছ কেটে ধীরে ধীরে অবৈধ দখলে নিয়ে কলা বাগান গড়ে তোলা হয়।

সম্প্রতি বন বিভাগের উদ্যোগে দখলমুক্ত অভিযান পরিচালনা করে প্রায় ৫ একর জমি পুনরুদ্ধার করা হয়। এরপর বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সেখানে নতুন করে গজারী মেহগনি সেগুন কড়াই সহ বিভিন্ন বনজ প্রজাতির চারা রোপণ করা হচ্ছে।

ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান  জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক বন পুনরুদ্ধারে এ ধরনের অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বনভূমি যেন পুনরায় দখল বা উজাড় না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় পরিবেশ সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত হওয়া বনভূমিতে পুনরায় গজারী বন গড়ে উঠলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জলবায়ুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুর শ্রীপুরে দখলমুক্ত হলো ৫ একর বনভূমি, পুনরায় শুরু হয়েছে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x