গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার:- আজ বৃহস্পতিবার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে স্বজন সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের পরও মূল আসামিরা অধরা থাকায় ক্ষোভ বাড়ছে। তারা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। উল্লেখ্য, গত ২১ জুন বোনারপাড়া চারমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাইফুল্লাহ বারী। ঘটনায় ৬ জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইতোমধ্যে ৩ জন গ্রেপ্তার হয়েছে।
মতামত