ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

মোঃ আসলাম পারভেজ ঠাকুরগাঁও ভূল্লী প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় আইয়ুব আলী (৬০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) ভোরে উপজেলার মাদারগঞ্জ (বারমারা পাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত ঝরু মোহাম্মদের ছেলে। তিনি ঠাকুরগাঁও শহরে কাঁচামালের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করেছিলেন। পাশাপাশি তিনি জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঋণের চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত মঙ্গলবার (২৩ জুন) তিনি ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়িতে আসেন। রাতে খাবার শেষে ঋণসংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা আলাদা ঘরে ঘুমাতে যান।

ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি বাড়ির ভেতরে একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
ভূল্লীতে ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যা
0:00 0:00
1.0x