কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হলো রেইজ প্রকল্পের চাকরি মেলা । কর্মসংস্থানের সুযোগ খুঁজতে মেলায় অংশ নেন প্রায় ৩ শতাধিক তরুণ-তরুণী ।
পিকেএসএফের সহযোগিতায় ও এসআরপিভির উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশ নেয় বিডিজবস ডটকম, মেঘনা গ্রুপসহ বিভিন্ন খাতের ১০টি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং চাকরিদাতা ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকদের দাবি, রেইজ প্রকল্পের আওতায় ইতোমধ্যে হাজারো যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছেন, যা তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে।
মতামত