ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি; রক্তাক্ত নারী, আটক ডাকাতের মুখে চাঞ্চল্যকর তথ্য”---

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার মেটুয়ানী গ্রামে জার্মান প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় পরিবারের কয়েকজন নারী সদস্য আহত হয়েছেন। পালানোর সময় ডাকাত দলের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ৬ থেকে ৭ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীর অবস্থান জানতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তারা গৃহবধূ, তার মা ও শাশুড়ির পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।পরিবারের অভিযোগ, ডাকাতরা গৃহবধূর মা ও শাশুড়িকে মারধর করে এবং গৃহবধূর মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের নারী সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ডাকাতরা দীর্ঘ সময় ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে।পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্য মনসুর আলীকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। আটক মনসুর আলী বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মনসুর আলী স্বীকার করেন যে, তালুকদার মেটুয়ানী গ্রামের মোঃ আব্বাসের কথায় তারা ডাকাতি করতে এসেছিলেন এবং এ কাজে অংশগ্রহণের জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।” অপর ইউপি সদস্য মোঃ বাবর আলী বলেন, “এলাকাবাসীর সাহসী ভূমিকার কারণে একজন ডাকাত আটক হয়েছে। আমরা দ্রুত সকল জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর তালুকদার মেটুয়ানী গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডাকাত দলের মূল হোতাসহ জড়িত সকলকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি; রক্তাক্ত নারী, আটক ডাকাতের মুখে চাঞ্চল্যকর তথ্য”---

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x