কুমিল্লা দঃ জেলা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি হলেন সাংবাদিক বাবুল
(লাকসাম প্রতিনিধি) কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন,২০২৬ রবিবার বিকেল ৪ টায় লাকসাম খান্দানী মার্কেটস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য, দৈনিক মুক্তখবর পত্রিকার লাকসাম প্রতিনিধি আবুল হোসেন বাবুল।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরে আলম মানিক,সহ অর্থ সম্পাদক মোঃ খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক মামুন আলম রিপন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম আজহার, অর্থ সম্পাদক রবিউল হোসেন সবুজ, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ রাজু, সহ দপ্তর সম্পাদক মোঃ সালামত উল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক রিপন হোসেন সহ ফাউন্ডেশনের সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ও পর্যালচনা করে ফাউন্ডেশনের কর্মকান্ডে নিবিড়ভাবে নিজেকে সম্পৃক্ত করে সাংবাদিকদের আস্থা অর্জন করায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ আবুল হোসেন বাবুলকে ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি পদে পদায়ন করা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে দৈনিক বাংলা আলোড়ন নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল কে সহ-সভাপতি, দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম কে সদস্য, সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা সাংবাদিক মনসুর লোকমান রাকিব কে সদস্য হিসেবে অন্তভূক্ত করা হয়েছে।
মতামত