চৌদ্দগ্রাম আলকরায় দিনে দুপুরে ১ টি দোকান ও ২ টি বাড়ীতে দূর্ধর্ষ চুরি।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের বান্দেরজলা এবং বাকগ্রামে দিনে দুপুরে ১ টি দেকান এবং ২ টি বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে আলকরা ইউনিয়নের বাকগ্রাম আবদুল জব্বর ও তার ভাইয়ের বাড়ী এবং বান্দেরজলার বেলাল সওদাগরের বাড়ীতে।
জানা যায় ঘটনার দিন ১২ জুন শক্রবার আলকরা ইউনিয়নেের বাকগ্রামের রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বরের ছেলে নুরুল ইসলাম তুষার এর বিয়ে হওয়ায় আব্দুল জব্বরের পরিবার ও তার ভাইয়ের পরিবার সবাই আব্দুল জব্বরের ছেলে তুষারের বইভাতে যায়। , এই সময় দুপুর আড়াইটার পর চোরেরা বাড়ীতে ডুকে ঘরের জিনিস পত্র তছনছ করে এবং বিয়ের খরচ বাবদ আলমারীতে থাকা আড়াই লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।একেই সময় আবদুল জব্বরের ভাইয়ের পাশ্বের ঘর থেকে ও চুরেরা নগদ টাকাসহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়।
একই দিন পাশ্ববর্তী গ্রাম বান্দেরজলা গ্রামের পূর্ব পাড়ায় বেলাল সওদাগরের দোকান এবং ঘর চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় বাকগ্রামের আবদুল জব্বরের বড় ছেলে তাজুল ইসলাম জানান ঘটনার দিন ১২ জুন শক্রবার আমার ছোট ভাইয়ের নুরুল ইসলাম তুষারের সাথে একই গ্রামের আইয়ুব হুজুরের মেয়ের বিয়েছিলো। একই গ্রামে হওয়ায় আমরা ঘরে তালা মেরে বরকে নিয়ে সবাই ওই বাড়ীতে বৌভাতে চলে যায়, ,, পরে বাড়ীতে এসে দেখি দরজা খোলা এবং ঘরের জিনিস পত্র এলোমেলো ভাবে তছনছ করা এবং আলমারীর তালা ভাঙ্গা। চোরেরা আলমারীতে থাকা বিয়ের খরচের আড়াই লক্ষ টাকা এবং দেড় ভরি স্বর্ণ নিয়ে যায় এবং আমার পাশে আমার চাচার ঘর থেকে ও লগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে যায়।
বান্দেরজলা পূর্ব পাড়া বেলাল সওদাগর জানান তার স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ীতে যাই , এই সময় দুপুরে বাড়ীতে কেউ না থাকায় তার বাড়ীর সামনে দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ টাকা এবং আলমারিতে থাকা ঘরের কাজের নগদ এক লক্ষ টাকাসহ দুই জেোড়া কানের দুল ও একটি চেন নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আলমারির দরজা এবং ড্রয়ার ভেঙ্গে তছনছ করে ফেলে।
মতামত