ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে লুৎফুজ্জামান বাবর, সহযোগিতার আশ্বাস

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:

সম্প্রতি নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সংকটময় এই পরিস্থিতিতে কৃষকদের ভেঙে না পড়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

হাওরাঞ্চলের প্রধান ফসল বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। কৃষকদের এই দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করে লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরের মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সবসময় সম্পৃক্ত। ফসলহানির ফলে কৃষকদের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে তিনি ব্যক্তিগতভাবে এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে পাশে থাকবেন।

তিনি স্থানীয় প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী মৌসুমে কৃষকরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সহায়তারও আশ্বাস দেন।

লুৎফুজ্জামান বাবর তার বার্তায় বলেন,“প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত নেই, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আপনাদের সন্তান হিসেবে সবসময় পাশে আছি এবং থাকব।”

তার এমন আশ্বাসে মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার সাধারণ কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, বাবরের নির্দেশে ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

নেত্রকোনা-৪ আসনের সাধারণ মানুষের কাছে লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরেই পরিচিত ও জনপ্রিয় একটি নাম। বিশেষ করে হাওরাঞ্চলের উন্নয়নে তার অতীত ভূমিকার কথা স্মরণ করে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন, এবারের দুর্যোগেও তিনি তাদের পাশে থেকে কার্যকর সহায়তা নিশ্চিত করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে লুৎফুজ্জামান বাবর, সহযোগিতার আশ্বাস

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x