ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে পারলে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ - মাওলানা বোরহান উদ্দিন।
মু. অলি উল্যাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে " শ্রমিক সমাবেশ ও র্যালী" অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বোরহান উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী শহীদ জেলা অর্থ সম্পাদক, জনাব মোফাখ্খার হোসেন নাসিম সাবেক শহর সভাপতি আরও উপস্থিত ছিলেন উপজেলার সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন যায়েদ,শহর শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা পরিবহন শ্রমিক এর সেক্রেটারি সামছুদ্দিন রাজুসহ উপজেলা ও শহর শাখার শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা নুরুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন চৌমুহনী শহর শাখার সভাপতি
মতামত