এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে ৮০০ পিস ফেন্সিডিল উদ্ধার
মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ গতরাতে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশের অভিযানে ৮০০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সুত্র জানা যায়, অদ্য ১৫/০৪/২০২৬খ্রিঃ রাত ০২.৪০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার সদর থানাধীন নগর জালফৈ (আশিকপুর) বাইপাস এলাকায় ঢাকাগামী মহাসড়কের ঢাকাগামী লেনে টাঙ্গাইল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কের উপর একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৩-৯৩২০) এর চালককে থামানোর জন্য সিগনাল দেওয়া হয়। পরে উক্ত গাড়ির চালক ঘটনাস্থলস্থ মহাসড়কে প্রাইভেটকারটি থামানোর সাথে সাথেই গাড়ি থেকে নেমে দৌড়ে পালায়ে যায়।
তখন উপস্তিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশী করে গাড়ির পিছনের ঢালার ভিতরে ৪ টি প্লাস্টিকের বস্তার ভিতর এবং একটি ছোট কাগজের কার্টুনের ভিতর সর্বমোট ৮০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং প্রাইভেট কারটি হাইওয়ে পুলিশের হেফাজতে গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ওসি মোঃ শরীফ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এইধরনের অভিযান নিয়মিত চলবে।
এ সংক্রান্তে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মতামত