উপশিরোনাম:
সি আই সি কার্যালয়ে লিখিত অভিযোগ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার তদারকি
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়া পাড়ার স্থানীয় বাসিন্দা আলী হোসেন (পিতা: মৃত মোহাম্মদ হোসেন) ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি বজলু ইসলাম তাদের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ভিডিও বার্তয় অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে, যার ফলে তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— আবুল কালাম (৪৭), পিতা: মৃত শফি, FCN: ২৭১৪২৬, ব্লক E-5; আয়াস মাঝি (২৬), পিতা: আবুল কালাম, FCN: ২৫৮৫৩২, ব্লক E-5; মোহাম্মদ আয়াস ওরফে বশিমুল্লা (২৫), পিতা: মৃত সুলতান আহমদ, ব্লক E-5; মোহাম্মদ আয়াস (২৬), পিতা: আবুল কালাম, FCN: ৪০০০১৪, ব্লক E-5; এবং জব্বার (২৫), পিতা: শফি, FCN: ৪০৩৭৮১, ব্লক E-6।
প্রতিবাদকারীরা আরও দাবি করেন, অভিযুক্তরা তাদেরকে হত্যার হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ভীতি প্রদর্শন এবং ক্যাম্পে অগ্নিসংযোগের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সি আই সি (ক্যাম্প ইনচার্জ) মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে এসেছে বলে তারা উল্লেখ করেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শেষ কথা:
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন
মতামত