মগধরা আইডিয়াল গণ পাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
অনুষ্ঠানটি জনাব কাউসার সর্দার-এর সভাপতিত্বে এবং জনাব আলাউদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব আলা উদ্দীন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা জনাব আলা উদ্দীন সিকদার বলেন, পবিত্র মাহে রমযান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে কুরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েতের দিশারী।
তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে জ্ঞানচর্চার বিকল্প নেই। মগধরা আইডিয়াল গণ পাঠাগারের মতো প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এমন উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, রমযানের শিক্ষাকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব সিরাজুল ইসলাম ফিরোজ।
এছাড়াও বক্তব্য রাখেন ইকবাল হোসাইন, বোরহান উদ্দিন, সায়েদুল ইসলাম ও আলাউদ্দিন সন্দ্বীপীসহ প্রমুখ।
মতামত