Background Techtaranga.com
Featured Image
সারাদেশ | ০৩ জুন ২০২৬
<< বিস্তারিত কমেন্টে >>

টেকনাফে অপহরণচেষ্টার শিকার মার্কিন শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার এস,কে জাফর টেকনাফে উপজেলা প্রতিনিধি: অপহরণচেষ্টার শিকাভর ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র&zwnj;্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র&zwnj;্যাব-১৫। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র&zwnj;্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন টেকনাফ মডেল থানার শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র&zwnj;্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র&zwnj;্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয় জনতা অপহরণচেষ্টায় জড়িত তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র&zwnj;্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন ২৮, কেফায়েত উল্লাহ ২৪ ও আব্দুর রজব মিয়া ৩৫। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে র&zwnj;্যাব জানায়, ২ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়ির সামনে থেকে ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র&zwnj;্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© 2025 Tech Taranga (All Rights Reserved).