Background Techtaranga.com
Featured Image
০২ জুন ২০২৬
বিস্তারিত কমেন্টে

সীমান্তে মানবিক বিজিবি: নাইক্ষ্যংছড়িতে অসহায় ও মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ:: সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ০২ জুন ২০২৬ তারিখে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি এর উদ্যোগে স্থানীয় গরীব, অসহায় এবং সীমান্তে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মোট ১৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং ঘুমধুম ইউনিয়নের অত্যন্ত দরিদ্র ও অসহায় ০২টি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং ০৮টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।এছাড়াও, বিভিন্ন সময়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্ত হওয়া ০৩টি অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য ছাগল, সেলাই মেশিন এবং বিশেষ আর্থিক সাহায্য প্রদান করা হয়। ১১ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতে বিজিবি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের এই ধরনের কল্যাণমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।এই মানবিক উদ্যোগের ফলে সীমান্ত এলাকার জনসাধারণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে বিজিবি কর্তৃপক্ষ।

DAILYCUMILLARPROTICHOBI.COM
Tech Taranga QR
© 2025 Tech Taranga (All Rights Reserved).