ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব সালা উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার জনাব বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব শাওলিন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিকুল বারী, মদন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসনাত জামান, ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সামিউল হায়দার শফি, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব জোসনা আক্তার, ৮নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রহিস উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম চৌধুরী, জনাব মোঃ হায়দার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলা পরিদর্শন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নাচ, গান এবং “যেমন খুশি তেমন সাজো”সহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী।