উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার।
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে দেশীয়ভাবে তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার থাইংখালী এলাকার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ গেটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বান্দরবান জেলার ছিদ্দিকি নগর এলাকার সৈয়দুলের পুত্র সেফায়েত উল্লাহ। অভিযানের সময় তার হেফাজত থেকে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ৮০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।