জনসভার পর অসুস্থ বিএনপি নেতা নান্নু মিয়াকে দেখতে যুবদল নেতাকর্মীদের মানবিক খোঁজখবর
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক নির্বাচনী জনসভার শেষে অসুস্থ বিএনপি নেতা নান্নু মিয়াকে দেখতে তার বাড়িতে যান সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা নান্নু মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় নেতাকর্মীরা অসুস্থ নেতার পাশে দল সবসময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, বিশেষ করে দলের ত্যাগী নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি অসুস্থ বিএনপি নেতা নান্নু মিয়াকে আর্থিক সহায়তা প্রদানের প্রত্যাশাও ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রফিক, জামপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আলামিন মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মোহন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, জামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ ও সহ-সভাপতি আব্দুল পন্ডিত।
এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা। নেতাকর্মীরা নান্নু মিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।