পলাশবাড়ীতে ভিজিডি কার্ডধারীদের সুষ্ঠুভাবে চাল বিতরণ
মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ৫ নং মহদীপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।
১ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার মহদীপুর
ইউনিয়ন পরিষদ থেকে কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এসময় ইউপি সচিব, ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন ৷
মহদীপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজাদুল ইসলাম জানান, ইউনিয়নের ৩৪৭ জন কার্ডধারীর মাঝে চলতি মাসের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।