রাঙ্গাবালীতে সংবাদ সম্মেলন খেলাফত মজলিসের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ যুবদলের
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
খেলাফত মজলিসের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ যুবদলের
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ করেছে রাঙ্গাবালী উপজেলা যুবদল।বিশেষ করে গত ২৮ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন যুবদল নেতারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
সংবাদ সম্মেলনে নিয়াজ আকন বলেন, নির্বাচনী এলাকায়