ধাপেরহাট জিয়া পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নে ধাপেরহাট দক্ষিণ বন্দরে আজ ৩০ জানুয়ারী বিকেলে ইউনিয়ন জিয়া পরিষদের অফিস উদ্বোধন করা হয়।
দক্ষিণ বন্দরে হানিফ কাউন্টার সংলগ্ন জিয়া পরিষদের অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডঃআব্দুস সালাম,
থানা বিএনপির সাবেক সভাপতি ও সাদুল্লাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন
জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী মোঃ আমজাদ হোসেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, রোস্তম আলী মেল্লা, শাহ আলম, বিএনপি নেতা সুইট বকসি, শাহিন মিয়া
থানা জিয়া পরিষদের সভাপতি আজিজুর রহমান উজ্জল মাস্টার,সাধারণ সম্পাদক মাহাবুব আল ফারুক,থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু,ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, বিএনপি নেতা আমিনুল ইসলাম আপেল, আইয়ুব আলী মেম্বার, সাংবাদিক শফিকুল ইসলাম সাগর,ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক রঞ্জু শেখ,সদস্য সচিব আজিনুর রহমান, যুগ্ন আহবায়ক রেজাউল করিম ফাইন খান,শাহজান শেখ, গাজিউর রহমান রুবেল,ময়নুল ইসলাম,হুমায়ুন কবির,নুর আলম মন্ডল,জয়নাল আবেদীন প্রমুখ।