গাইবান্ধার ফুলছড়িতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া নামের এক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দিবাগত গভীর রাত ফুলছড়ি উপজেলার বালাশীঘাটের রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মিলন মিয়া (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।