রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে ৩ নং ওয়ানডে ধানের শীষের উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণ সংযোগ করেন। বুধবার বিকেলে (২৮ জানুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নে নগর , ঋষিপাড়া মুড়াপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় এই গণ সংযোগ করেন, ৩ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জুলহাস মিয়া সভাপতিত্বে, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের নেতা মেহের কাজলের সঞ্চালনায় এই সভার আয়োজন করা হয়েছে।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , মুড়াপাড়া ইউনিয়ন ৩ নং ওয়াট বিএনপি নেতা আক্তার হোসেন,মুড়াপাড়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার মীর, ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি , ওয়াসিম।মুড়াপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, আনন্দ শাহা,জামাল,রাজু,বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃিবৃন্দু সাংবাদিক মনিরুল ইসলাম রিপন