ধাপেরহাটে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণ সংযোগ
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে আজ ২৮ জানুয়ারি ধাপেরহাট বন্দর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গাইবান্ধার- ৩ (সাদুল্যাপুর পলাশবাড়ী) আসনে,অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক এর পক্ষে, ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন ধাপেরহাট ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
গণ সংযোগে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব শাহিন কবির স্বপন,থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহিদ হাসান সেলিম,শহিদুল ইসলান, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মিতু আক্তার,নাজমুল হাসান,
রনি ইসলাম, বিএনপিতে সদ্য যোগদান কৃত নেতা হাবিবুর রহমান হাবিব, দুলু মিয়াসহ অন্যান্ন নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত ছিলেন।