চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর , সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে “হ্যাঁ” কে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কনকাপৈত ও মুন্সীরহাট ইউনিয়নের যৌথ উদ্যোগে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাজারের প্রতিটি দোকান সহ পথচারীদের মাঝে দাঁড়িপাল্লা ও গণভোটের পক্ষে প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে এ উপলক্ষে আয়োজিত গণসংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক।
কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদারের সভাপতিত্বে ও মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম এর সঞ্চালনায় গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. পেয়ার আহমেদ মজুমদার, কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতা মো. আহসান হাবীব বেপারী, মো. ইউছুফ মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মো. কপিল উদ্দীন মোল্লা, ডা. তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. মহিন উদ্দিন মোল্লা, কাজী মো. তাজুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম মজুমদার, মো. হারুনুর রশিদ, কাজী মো. তাজুল ইসলাম, মো. মহিন উদ্দিন মুন্সী, মো. কপিল উদ্দিন মোল্লা, মো. আলমগীর হোসেন, মো. নুরুল আমিন, কাজী আহসান উল্লাহ, মো. মনির হোসেন, মো. ইমাম হোসাইন, কাজী মো. অপু, মো. সাদ্দাম হোসেন মোল্লা সহ কনকাপৈত ও মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীবৃন্দ।