কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে বরণ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাজহারুল ইসলামকে ফুল ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষেও মাঠে সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ সালামত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশনের নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা সার্বক্ষণিকভাবে মাঠে কাজ করে যাবেন। পাশাপাশি সংগঠনের নিজস্ব প্যাডে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে লিখিত বার্তাও প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ সালামত, সদস্য সচিব মো. কামাল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নয়ন দেবনাথ, মো. রাসেল খান, আল-আমিন, আহসান উল্লাহসহ সংগঠনের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।