টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি,নাফ নদী সীমান্তে অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ১৪৭ রাউন্ড গুলিসহ আটক ১
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজারের টেক মিনাফে নাফ নদী সীমান্তে মাদক পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৭ রাউন্ড গুলি এবং একজন আসামিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির তৎপরতায় একজন পাচারকারীকে আটক করা সম্ভব হয়।
পরে তল্লাশি চালিয়ে নৌকা ও পাচারকারীর কাছ থেকে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪৭ রাউন্ড অবৈধ গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।