মার্কা নয়, মানুষ দেখেই ভোট দিন: প্রত্যাশায় শান্তিপূর্ণ ও সচেতন নির্বাচন
সাধারণ মানুষের প্রত্যাশা খুব স্পষ্ট। তারা চায় শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপদ জীবন এবং স্থিতিশীল একটি দেশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো ভোটারদের ভাবনায় গুরুত্ব পাচ্ছে। ভোটের মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে—এমনটাই আশা করছেন তারা।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটের দিন স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতাও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা হলো দায়িত্বশীল আচরণ। সহিংসতা ও উত্তেজনা পরিহার করে জনগণের সমস্যা ও কল্যাণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন সচেতন নাগরিকরা। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সমাধানমুখী রাজনীতিই দেশের জন্য কল্যাণকর—এমন মত প্রকাশ করছেন অনেকে।
ভোটারদের প্রতিও দায়িত্ব রয়েছে। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারেন। সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
সব মিলিয়ে ১২ তারিখের ভোট দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। শান্তিপূর্ণ পরিবেশ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাকে আরও এগিয়ে নেবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
এই প্রেক্ষাপটে ভোটারদের প্রতি একটি গুরুত্বপূর্ণ আহ্বান উঠে আসছে—আপনার মূল্যবান ভোট মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে দিন। প্রার্থীর সততা, যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও মানুষের পাশে থাকার মানসিকতাই হওয়া উচিত ভোট দেওয়ার প্রধান বিবেচনা। একটি সঠিক সিদ্ধান্তই পারে আগামী দিনের নেতৃত্বকে ইতিবাচক পথে এগিয়ে নিতে।
লেখক: সাংবাদিক এস এম জহিরুল ইসলাম রাজু বিশেষ প্রতিনিধি