বিরলের মঙ্গলপুর সমাজ কল্যান সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
==============================
মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার সকালে মঙ্গলপুর সমাজ কল্যান সংঘের উদ্যোগে ০৯ নং মঙ্গলপুর ইউয়িনের ০৭ নং ওয়ার্ডের হরিশচন্দ্রপুর মাঝাপাড়া মসজিদের সামনে এলাকার অসহায়, এতিম, প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আহিদুল ইসলাম, ইউপি সদস্যা লাকি পারভীন, স্থানীয় মসজিদের ইমামসহ অনেকে। সংগঠনটির সদস্য কদর আলী ও তরিকুল ইসলাম এর সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়।