পটিয়ায় এলডিপির নির্বাচনী মতবিনিময় সভা।
ফারুকুর রহমান(বিনজু)
পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-আমরা এখন ১১জোট,আপনাদের আর ভয় পেতে হবে না।পটিয়ার আসনে সংসদ নির্বাচনে এলডিপি একটি শক্তি শালী প্রতিদ্বন্দীতা কারী দল। আপনারা পটিয়ার গ্রামে গন্জে গিয়ে ছাতা প্রতিকে ভোট চাইতে আর কোন বাধা নাই।আগামী ১২ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে ছাতা প্রতীকে ভোট দিয়ে এম এয়াকুব আলীকে জয়ীযুক্ত করে সংসদে পাঠাবেন।
২৫শে জানুয়ারি কুসুমপুরা ইউনিয়নে স্হানীয় কমিউনিটি সেন্টারে এলডিপির মনোনীত প্রার্থী এম এয়াকুব আলীর সর্মথনে নির্বাচনী মত বিনিময় সভায় এলডিপির দঃজেলা সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মনসুর আলম একথা বলেন।
উপজেলা সাধারণ সম্পাদক আয়ুব আলীর অনুস্টান পরিচালনায় বক্তব্য রাখেন, দঃজেলা যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস,পৌরসভা সভাপতি গাজী আমির হোসাইন,সাংগঠনিক সম্পাদক(মহানগর)নুরুল আজগর চৌধুরী,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সহ-সভাপতি আহমদ নুর,সহ-সভাপতি মনসুর চৌধুরী,দ:জেলা শ্রমিক দলের সভাপতি আবু সৈয়দ,উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের জামান বড়লিয়া ইউনিয়ন আহবায়ক আবু মোহাম্মদ মামুনুর রশিদ,ফরহাদ প্রমুখ।