গাইবান্ধা সদর–২ আসনের বোয়ালী ও রামচন্দ্রপুরে মোঃ আব্দুল করিমের গণসংযোগ
মোঃ আশরাফুল৷ ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর–২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল করিম (দাঁড়িপাল্লা মার্কা) নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে বোয়ালী ও রামচন্দ্রপুর এলাকায় জনসাধারণের সঙ্গে সরাসরি গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। উঠান বৈঠকগুলোতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।