লালমাই উপজেলার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী Rasal Mohammed দুলাল এর পক্ষ থেকে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অবস্থিত দুতিয়াপুর দারুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করা হয়েছে।
২২জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে মাদরাসার শিক্ষক এর নিকট অর্থ তুলে দেন সংগঠনের সমন্বয়ক মোঃ জাকির হাসান জাপর।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে, মানবিক, সামাজিক, অসহায়দের ঘর নির্মান করে দেন। এবং বিশেষ করে ২০২৪সালে বন্যায় লালমাই উপজেলা সহ,নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় টানা একমাস প্রতিদিন ২০০০হাজার মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী রাসেল মোহাম্মদ দুলাল বলেন আমি অতীতের ন্যায় সামনের দিনগুলোতে লালমাই উপজেলার অসহায়ের পাশে থাকবো।