পলাশবাড়ীতে আমীরে জামায়াতেরজনসভা সফলভাবে সম্পন্ন করতে এক টেবিলে ১০ দলীয় জোটের সমন্বয় সভা
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: ২৪ জানুয়ারি ২০২৫ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের জনসভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২১ জানুয়ারি)বাদ আসর পৌরশহরের উপজেলা জামায়াত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত
হয়।উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও.সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় জোটভুক্ত রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২৪ জানুয়ারি সকাল ১০টার জনসভাকে জনসমুদ্রেপরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।এসময় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল বাস্তবায়নে বিস্তারিত পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন ও আব্দুল মজিদ আকন্দ,এনসিপি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সেক্রেটারি মাসুম সরকার,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবু হানিফা,এবি পার্টির উপজেলা সদস্য সচিব ডা.মাসুদুর রহমান ও সহ-সভাপতি আব্দুস সোবাহান ছাড়াও এনসিপি'র উল্লাস মন্ডল,রানা মন্ডল,শিপন মিয়া,শাহাদাত হোসেন,শ্রী সুশাংক চন্দ্র এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা(পিংকি মনি)সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন দেশে রাজনৈতিক অঙ্গনের চলমান প্রেক্ষাপটে আহুত জনসভা অত্যন্ত গুরুত্ব বহন করে।
সভা সফল করতে জোটের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায় গণসংযোগ ও প্রস্তুতি জোরদার করতে ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।