কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থী হিসেবে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারীর হাতে আনুষ্ঠানিকভাবে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছে জেলা প্রশাসন কক্সবাজার।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী। এরই মধ্যে উখিয়া ও টেকনাফজুড়ে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা-উত্তাপ, বইতে শুরু করেছে ভোটের হাওয়া। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এই জনপদের উন্নয়ন, সুশাসন ও জনদুর্ভোগ লাঘবে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। আগামী দিনে গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচি আরও জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম