*নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু :-
২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৩৪৫ ঘটিকায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণসদা মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুটি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)