দেশ সেরা বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার
আক্কাস আলী খান,রাজবাড়ী প্রতিনিধি
২০২৬ সালে দেশ সেরা শিক্ষা অফিসার হিসেবে সম্মানিত হয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা পারমিস সুলতানা এই গৌরবময় স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বালিয়াকান্দি বাসীর দীর্ঘদিনের অবহেলিত শিক্ষা ব্যবস্থার নবজাগরণের এক উজ্জ্বল দলিল।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা, সততা ও দূরদর্শী নেতৃত্বে বালিয়াকান্দির মাধ্যমিক শিক্ষাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ এবং প্রশাসনিক দক্ষতায় তিনি প্রমাণ করেছেন - একজন আলোকিত মানুষ চাইলে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারেন।
তার কর্মনিষ্ঠা ও সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের মহামান্য শিক্ষা উপদেষ্টা তথা সরকার তাকে দেশ সেরা শিক্ষা অফিসারের মর্যাদায় ভূষিত করেছেন। এই সম্মান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জন্য গর্বের মুকুট, যা আজ সারা বাংলাদেশের সামনে আমাদের মুখ উজ্জ্বল করেছে।
আমারা গনমাধ্যম কর্মীর পক্ষ থেকে এই কৃতী শিক্ষানুরাগী প্রশাসককে জানাই আন্তরিক অভিনন্দন, গভীর শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। মহান আল্লাহ তায়ালা যেন তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও বৃহত্তর সাফল্য দান করেন- এই কামনাই রইল। তার আলোকিত নেতৃত্বে বালিয়াকান্দির শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হোক, গড়ে উঠুক একটি মানবিক ও জ্ঞানভিত্তিক আগামী প্রজন্ম।
_____________